1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন : নির্বাচন কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৫৯ Time View

বাংলাদেশের সকল নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ মন্তব্য করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি, যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
তিনি বুধবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ঠাকুরগাও-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।
তিনি ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিরপেক্ষ থেকে নিষ্ঠার সাথে ভোটগ্রহণ সম্পন্ন করার আহ্বান জানান। কোন কেন্দ্রে বিশৃংখলা দেখা দিয়ে তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ করার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দীন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকারসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় ঠাকুরগাঁও-৩ আসন শূন্য হয়। এই আসনে আগামী পহেলা ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ