1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

মা হচ্ছেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৭৬ Time View

বলিউড বাজার মন্দা সময় পার করলেও তারকারা নিজেদের প্রেম-বিয়ে, সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার সেই তালিকায় নিজের নামটি যুক্ত করতে যাচ্ছেন দীর্ঘদিন বিয়ে নিয়ে শিরোনাম হওয়া ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি। তবে এবার বিয়ে নয়, মা হওয়ার খবরের শিরোনামে নাম এলো ক্যাটরিনার।
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন রয়েছে— প্রথম সন্তানের অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। এবার ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠল!
সম্প্রতি লোহরি উৎসব উদযাপন করে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। এ সময় তার পরিহিত ঢিলেঢালা হলুদ কুর্তা এবং ম্যাচিং পায়জামা বরাবরের মতোই নজর কেড়েছেন। তবে আলোচনাটা ক্যাটরিনার পোশাককে ঘিরেই। নিজের স্বভাবসুলভ পোশাক থেকে বিরত রয়েছেন অভিনেত্রী। নিয়মিত পরছেন ঢিলেঢালা-আরামদায়ক পোশাক। আর এ ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগীদের লাইক-কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স।
কেউ মন্তব্য করেছেন— ‘ক্যাটরিনাকে অন্তঃসত্ত্বা বলে মনে হচ্ছে।’ অপর একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন— ‘ক্যাটরিনা সত্যিই গর্ভবতী?’ কারও কারও মতে, ‘নিজের গর্ভাবস্থা আড়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন অভিনেত্রী।’
কিছু দিন ধরেই ক্যাটরিনাকে ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে। তার স্বাভাবিক চেহারা ও সাজসজ্জা থেকে আলাদা দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি ভিকি-ক্যাটরিনা। এমনকি এই গুঞ্জনকে অস্বীকার করেও কোনো বক্তব্য দেননি। তাদের নীরবতায় তাই গুঞ্জনকে সত্য বলেই মেনে নিচ্ছেন অনেকে।
তথ্যসূত্র : বলিউড লাইফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ