1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ

বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন রিচি সোলায়মান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৫৩ Time View

বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী রিচি সোলায়মান। সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পরিচালিত নাটক ‘মৎস্য কন্যা’-এর শুটিংয়ে অংশ মাধ্যমে অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী।
মৎস্য কন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। এ প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম।’
নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, ‘এ ধরনের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের ওপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি গল্পটি।’
রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ