1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ভিয়ারিয়ালের কাছে হার, বার্সাকে টপকানো হলো না রিয়ালের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

নতুন বছরে লা লিগার মিশনটা ভালোভাবে শুরু করতে পারল না রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা ভিয়ারিয়ালের মাঠে গিয়ে হেরেছে ২-১ গোলে। ম্যাচের শুরু থেকেই ধুঁকলেন করিম বেনজেমা, ভিনিসিয়াস-জুনিয়ররা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই হয়েছে ম্যাচের সবগুলো গোল।
শনিবার (৭ জানুয়ারি) দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪৭ মিনিটে ইরেমি পিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। কিন্তু তিন মিনিট পরই জেরার্দ মোরেনোর গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে।
২০১৮ সালের পর রিয়ালকে হারানোর দারুণ তৃপ্তি পাওয়া ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই ড্র করা ভিয়ারিয়াল এই ম্যাচে জয় তুলে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ