1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সানাকার কাছে হারল ভারত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৬৫ Time View

মুম্বাইয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শেষ ওভার থ্রিলারে ২ রানে জিতেছে ভারত।পুনে-তে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ওপেনিং পার্টনারশিপের ৫০ বলে ৮০, ৭ম জুটির ২৪ বলে ৬৮ এবং সানাকার ব্যাটিং ঝড়ে (২২ বলে ২ চার, ৬ ছক্কায় ৫৬*) বিশাল স্কোর (২০৬/৬) দাঁড় করায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিজের ব্যাটে ঝড় তোলা ৩১ বলে ৫২ রানের ইনিংসে শ্রীলঙ্কা পেয়েছে রিদম।
শেষটা করেছেন সানাকা। এদিন শিবাম মাভিকে লং অফে ছক্কার চুমোয় ২০ বলে হাফ সেঞ্চুরি উদযাপন করে শ্রীলঙ্কা ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন দাসুন সানাকা। ১৮তম ওভারে উমরান মালিককে ২ ছক্কা, ১ বাউন্ডারি মেরেছেন। সিরিজের প্রথম ম্যাচে নিজের অভিষেকে আলো ছড়ানো (৪/২২) পেসার শিবাম মাভিকে ২০তম ওভারে মেরেছেন সানাকা ৩টি ছক্কা। উইকেটহীন শিবামের খরচা ৫৩! ৩ উইকেট পেলেও খরচা করতে হয়েছে উমরান মালিককে ৪৮ রান।
২০৭ রানের চ্যালেঞ্জে ব্যাটিং পাওয়ার প্লেতে ব্যাকফুটে নেমেছে ভারত (৩৯/৪)। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৫৭/৫। সেখান থেকে ৪০ বলে ৯০ রানের পার্টনারশিপে ম্যাচটা ক্লোজ করে ফেলেছিলেন সূর্যকুমার (৩৬ বলে ৫১), অক্ষয় প্যাটেল (৩১ বলে ৬৫)।
শেষ ৩০ বলে শ্রীলঙ্কা যোগ করেছে যেখানে ৭৭, সেখানে ভারতের টার্গেট ৬৮। এই চ্যালেঞ্জটা ভালই নিয়েছিলেন অক্ষয় প্যাটেল-শিবাম মাভি। ১৮তম ওভারে শ্রীলঙ্কা পেসার মধুশঙ্কাকে পর পর তিন বলে ৬,৪,৬ মেরে অসাধ্য সাধনের চেষ্টা করেছেন শিবাম মাভি। শেষ ৬ বলে ২১ রানের টার্গেটটা এই জুটিকে কঠিন করে দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন সানাকা।
টিমমেটদের কারো উপর ভরসা রাখেননি। নিজে বল করে শেষ ওভারের তৃতীয় বলে অক্ষয় প্যাটেলকে (৩১ বলে ৩ চার, ৬ ছক্কায় ৬৫) লং অনে ক্যাচ দিতে বাধ্য করে বিচ্ছিন্ন করেছেন ৪০ বলে ৯১ রানের ইনিংস। শেষ বলে শিবাম মাভিকে কভারে ক্যাচ দিতে বাধ্য করে (১৫ বলে ২৬) ১৬ রানে জিতে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।
ঝড়ো ব্যাটিং (২২ বলে ৫৬*) এর পাশে ২ উইকেট (২/৪)-এ ম্যাচ সেরা’র পুরস্কার পেয়েছেন সানাকা। ম্লান হয়েছে অক্ষয় প্যাটেলের অলরাউন্ড পারফরমেন্স (২/২৪ ও ৩১ বলে ৬৫)।
শ্রীলঙ্কা : ২০৬/৬ (২০.০ ওভারে)
ভারত : ১৯০/৮ (২০.০ ওভারে)
ফল : শ্রীলঙ্কা ১৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : দাসুন সানাকা (শ্রীলঙ্কা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ