1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

আয়ারল্যান্ডকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৭ Time View

গত ওয়ানডে বিশ্বকাপে ৩২৭ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট-বিশ্বে হৈ-চৈ ফেলে দিয়েছিলো আয়ারল্যান্ড। টেস্ট মর্যাদা না পেলেও তারা যথেষ্ট ভালো দল। বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হওয়ার আগে তাই ভীষণ সতর্ক অস্ট্রেলিয়া।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আয়ারল্যান্ডের ঠিক ওপরে ৯ নম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরের রানার্সআপ অস্ট্রেলিয়া। স¤প্রতি পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও বোলিং কোচ ক্রেইগ ম্যাকডারমট বলেছেন, বিশ্বকাপে তার স্বদেশকে হারানোর সামর্থ্য আয়ারল্যান্ডের রয়েছে।

আইরিশদের প্রস্তুতিটাও হয়েছে দুর্দান্ত। দুটো প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে হারিয়ে তারা এখন দারুণ উজ্জীবিত।

এমন একটা দলকে অবহেলা করার উপায় নেই। বুধবারের প্রতিপক্ষকে অস্ট্রেলিয়ার গুরুত্বের সঙ্গে নেয়ার কথা অলরাউন্ডার শেন ওয়াটসনের কণ্ঠে প্রতিফলিত।

অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “ওদের (আয়ারল্যান্ড) নিয়ে কেউই বেশি কিছু বলছে না। কিন্তু প্রত্যেকেই জানে তারা কতটা বিপদজনক দল। ওদের দলে বেশ কয়েক জন ভালো মানের ক্রিকেটার আছে। তাদের বিপক্ষে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।”

অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থারের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, “ম্যাচটা শেষ হলেই শুধু আমি বিশ্রাম নিতে পারবো। ওদেরকে বলা যায় জায়ান্ট কিলার। ইদানীং স্বাচ্ছন্দ্যের সঙ্গে খুবই ভালো খেলছে। আসলে এই টুর্নামেন্টে নিজেদের দিনে যে কেউ জিততে পারে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ