1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

২৪ ঘন্টায় দেশে ১৪ করোনা রোগী শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৬৪ Time View

দেশে গত এক দিনে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারো।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন ১৪ জন রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার কমে ০ দশমিক ৮৪ শতাংশ হয়েছে, যা আগের দিন ১ দশমিক ০৭ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১৫৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১০২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৯২৩ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮ জন ঢাকার বাসিন্দা। এছাড়া ফেনীতে ৩ জন, নওগাঁয় ২ জন এবং নোয়াখালীতে ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ