1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাবা হারালেন চঞ্চল চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৭টা ৫০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাধা গোবিন্দ চৌধুরী কর্মজীবনে স্কুল শিক্ষক ছিলেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শাহানাজ খুশি। তিনি বলেন, চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী আজ (মঙ্গলবার) রাতে মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

শাহানাজ খুশি বলেন, চঞ্চলের নিজ এলাকা পাবনার সুজানগর উপজেলার কামারহাট নিজের নিজ এলাকায় বুধবার (২৮ ডিসেম্বর) তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে বার্ধক্যের কারণে হাসপাতালে ভর্তি হন রাধা গোবিন্দ চৌধুরী। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে বাবার অসুস্থতার খবর জানান চঞ্চল চৌধুরী। তিনি লেখেন, বাবা-মা এবং সন্তানদের সম্পর্কের মতো পবিত্র ও শ্রেষ্ঠ সম্পর্ক পৃথিবীতে আর নেই। সন্তানরা ভালো না থাকলে যেমনি বাবা-মা দিশেহারা হয়ে যান, তেমনি বাবা-মা ভালো না থাকলে সন্তানরাও ভালো থাকেন না। মানসিকভাবে ভেঙে পড়েন।

বাবার জন্য প্রার্থনা করে তিনি লেখেন, চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারেন না। আমিও ভালো নেই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ