1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির কাছে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতি হামিদ বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ। এসময় মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপ্রধান আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে জাপানের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ