1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

১৮৯ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৫ Time View

বল হাতে আগুন ঝরালেন ক্যামেরুন গ্রিন। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসারের তোপে ১৮৯ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস।
টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় অসিরা। ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে করেছিল ডিন এলগারের দল। একটা সময় ১ উইকেটে ছিল ৫৮ রান। সেখান থেকে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা।
দলের ঘোর বিপদে হাল ধরেন কাইল ভেরেন ও মার্কো জানসেন। ১১২ রানের জুটি গড়ে বিপদ কাটিয়েই ফেলেছিলেন তারা।
কিন্তু ভেরেন ৬৫তম ওভারে ৫২ রান করে গ্রিনের শিকার হওয়ার পর ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। পরের ওভারে মার্কো জানসেনকেও (৫৯) তুলে নেন ডানহাতি এই পেসার।
১০ রানে শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬৮.৪ ওভারে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে।
গ্রিন ২৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। দুটি উইকেট শিকার মিচেল স্টার্কের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ