1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলের কোচের তালিকায় জিদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ Time View

ফেভারিট হিসেবে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সেলেসাওদের। ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান কোচ তিতে। এর পর থেকে শূন্য রয়েছে ব্রাজিলের কোচের পদ।
সেলেসাওরা স্বদেশি কোচের অধীন খেললেও এবার সেই প্রাথা ভাঙতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশটি। এমনটায় জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এর পর থেকেই ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন শোনা যায় পেপ গার্দিওলা থেকে শুরু করে কার্লো আঞ্চেলোত্তির নামে। তবে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপে জানাচ্ছে ব্রাজিলের সম্ভাব্য কোচের তালিকায় জিনেদিন জিদানের নাম।
ব্রাজিলের চাহিদা অনুযায়ী আদর্শ কোচ জিনেদিন জিদান। ব্রাজিল চাইছে বর্তমানে কাজে নেই এমন হাইপ্রোফাইল কোচ। সেখানের একদম পারফেক্ট জিদান। কেননা রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি নতুন কোনো কাজে জড়াননি জিদান। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি।
তবে ফ্রান্সের কোচ হওয়ার সম্ভাবনা আছে জিদানের। তবে ফ্রান্সের কোচের দায়িত্বে কোচ দিদিয়ের দেশমকে রেখে দিতে পারে ফরাসিরা। তাহলে অন্য কোনো জাতীয় দলের দায়িত্বে দেখা যেতে পারে জিদানকে এমনটায় বলছে ইউরোপীয় গণমাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ