1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

দলের এমন লড়াইয়ে গর্বিত সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ Time View

ঢাকা টেস্টে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়েছিল ভারত। সেখান থেকে ম্যাচটি বের করে নেয় দুই ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার ও রবিচন্দ্রন অশ্বীন। মমিনুল হক অশ্বীনের ক্যাচ না ফেললে গল্পটা অন্য রকমও হতে পারত।
তবে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার জন্য দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমরা সবাই জানতাম যে মিরপুরে আমাদের সুযোগ আছে। দারুণ টেস্ট হয়েছে, এটাই দর্শকরা ভালোবাসে। দুই দলই ভালো খেলেছে। চাপ সামলে দারুণ জুটি গড়েছে শ্রেয়াস ও অশ্বিন- এ জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। ওদের যখন জয়ের জন্য ৭০ রানের মতো দরকার, তখন আমাদের একটি উইকেট পেলেই হতো। অনেক কিছু হতে পারত, তবে যেভাবে আমরা লড়েছি – তাতে আমরা গর্বিত।’
ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও ভারতের কাছে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রামে ১৮৮ রানে জয়ের পর ঢাকায় ভারত জিতল ৩ উইকেটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ