1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অবাধে ডিম আমদানির অনুমতি দিল সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৮ Time View

ভোক্তাদের চাহিদা মোতাবেক বাজারে হাঁস-মুরগি ও পাখির ডিমের সরবরাহ ঠিক রাখার স্বার্থে অবাধে ডিম,হ্যাচিং ডিম ও একদিনের মুরগির বাচ্চা আমদানির অনুমতি দিয়েছে সরকার।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে বর্তমান আমদানি নীতি আদেশ ২০১২-এর কিছু বিধান নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শিথিল করেছে। সে অনুযায়ী এখন থেকে হাঁস-মুরগি ও পাখির ডিম আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ব-অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।

এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাঁস-মুরগি ও পাখির ডিম অবাধে আমদানি করা যাবে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানায়।

উল্লেখ্য, এর আগে অবাধে ডিম আমদানির সময়সীমা গত ৩১ আগস্ট
পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ