1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

২২৭ রানে অলআউট বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ Time View

মিরপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। দিনের তৃতীয় সেশনে দ্রুত ৫ উইকেট হারালে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। ব্যাট হাতে আজ লিটন দাস-মুশফিকুর রহিমরা হতাশ করলেও দলে ফিরেই বড় ইনিংস খেলেছেন মুমিনুল হক। সেঞ্চুরি বঞ্চিত হলেও বাঁহাতি এই ব্যাটারের ব্যাটে ভর করেই মাঝারি সংগ্রহ পেয়েছে সাকিব আল হাসানের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ৩৯ রানে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ফিরে গেলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ব্যাটারদের আশা-যাওয়ার মিছিলে অনড় ছিলেন মুমিনুল হক।
বাঁহাতি এ ব্যাটার খেলছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে। তবে শেষ বিকেলে অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৮৪ রানে ফিরে যান সাবেক এই টেস্ট অধিনায়ক। ফলে ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি মিসের আক্ষেপ থেকে গেল কক্সবাজারের এই ক্রিকেটারের। মুমিনুল ছাড়া এদিন বলার মতো বড় রান করতে পারেননি আর কেউই।
মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা উইকেটে সেট হওয়ার পরেও ফিরেছেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। শেষ টেস্টের মত ঢাকা টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ নুরুল হাসান সোহান, করেছেন মোটে ৬ রান। অধিনায়ক সাকিব আল হাসানও
বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে, লাঞ্চ বিরতির পর ফিরে যান ১৬ রান করে।
মেহেদী হাসান মিরাজও আশা দিয়ে ফিরেছেন ১৬ রান করে। শেষ দিকে তাসকিন আহমেদ, খালেদ আহমেদরা ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়েন। ফলে ২২৭ রানেই থামতে হয় টাইগারদের। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট করে নিয়েছেন উমেশ যাদব ও রবিচন্দন অশ্বিন। এ ছাড়া জয়দেব উনাদকাট নিয়েছেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ