1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

মেসির জার্সিতেই অনুশীলনে সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৬২ Time View

কাতার বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে আরো এক দিন আগে। কিন্তু বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ফুটবল উন্মাদনা এখনো কমেনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। আজ তাকে দেখা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে মিরপুরে অনুশীলন করতে। বাংলাদেশ অধিনায়ক নেমেছেন লিওনেল মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই!
আগে থেকেই সকলের জানা, লিওনেল মেসির ডাই হার্ড ফ্যান বাংলাদেশ অধিনায়ক সাকিব। মেসির জন্য তিনি আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজি’র ভক্ত। আর্জেন্টিনার জার্সিতে মেসি জিতেছেন বিশ্বকাপ। সেই রোমাঞ্চে এখনও ডুবে আছেন সাকিব। তাইতো জাতীয় দলের অনুশীলনে মেসির জার্সি গায়ে চলে আসেন মিরপুরের সবুজ গালিচায়।
ঢাকা টেস্টকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ২টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরমের জন্য শুরুতে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেন সাকিব, লিটনরা। ড্রেসিংরুম থেকে সাকিব বের হন আর্জেন্টিনার জার্সিতে। মেসির নাম ও নম্বর দেওয়া জার্সিতে বেশ উল্লসিত লাগছিল তাকে। ফুটবল নিয়ে মেতে উঠেন আনন্দে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ