1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজয় দিবসের কুচকাওয়াজে যোগদান ও প্রত্যক্ষ করেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
৫২তম বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী সেখানে আকর্ষণীয় মার্চ পাস্ট, দর্শনীয় ফ্লাই-পাস্ট এবং এরোবেটিক ডিসপ্লে উপভোগ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কন্যা বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ ও নাতনি সামা হোসাইন উপস্থিত ছিলেন।
বিভিন্ন কন্টিনজেন্টের মার্চ পাস্টের পর যান্ত্রিক বহরে সুসজ্জিত সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সমরাস্ত্রসমূহ প্রদর্শন করা হয়।
এর আগে সকাল ১০টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে পৌঁছে মঞ্চের দিকে অগ্রসর হওয়ার সময় আনুষ্ঠানিক একটি মোটর শোভাযাত্রা সহকারে, অশ্বারোহী এবং মিলিটারি পুলিশের দল স্কট করে তাঁকে মঞ্চে নিয়ে যায়।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল মঞ্চেলর সামনের দিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে সালাম জানায়। তিনি সালাম গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং মুক্তিযুদ্ধবিষয়ক সচিব প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিস্তৃত কর্মসূচির মধ্য দিয়ে জাতি উদযাপন করছে ৫২তম বিজয় দিবস।
১৯৭১ সালের এই গৌরবময় দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং স্বাধীন দেশ হিসেবে বিশ^ মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ