1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

বৈশাখ থেকে অনলাইনে দিতে হবে ভূমি কর: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ Time View

আগামী বৈশাখ মাস থেকে জনগণকে অনলাইনেই ভূমি কর দিতে হবে বলে জানিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘এখন অনলাইনে ও ম্যানুয়ালি ভূমি কর দেওয়া যাচ্ছে। তবে আগামী বৈশাখ মাস থেকে ম্যানুয়ালি আর দেওয়া যাবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল সার্ভের কাজ চলমান রয়েছে। ভূমি মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড (স্মার্ট কার্ড) দেওয়া হবে। এই অর্থবছরে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় ভূমি মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়ে বলেন, ‘আমি বুকে হাত দিয়ে বলতে পারব, আমরা অনেকটা সাকসেসফুল, বাট মাঠপর্যায়ে সমস্যা এখনো রয়ে গেছে। মাঠপর্যায়ে ভূমি সেবায় এখনো কোনো কোনো জায়গায় কিছুটা জটিলতা আছে। সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
এ সময় মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান যে, ভূমি মন্ত্রণালয় যাবতীয় কাজ করলেও সাব-রেজিস্ট্রেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়, এতে জটিলতা তৈরি হচ্ছে কিনা?
জবাবে মন্ত্রী সাইফুজ্জামান বলেন, ‘বিষয়টি সঠিক। এ ব্যাপারে সব পক্ষের মাধ্যমে কিভাবে বিষয়টা সহজ করা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর অনিয়মের কারণে অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ