1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে পণ্যের দাম কমতে পারে : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের ভ্যালু যত দিন পর্যন্ত ঠিক হবে না, তত দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে না। পণ্যের দামে ঊর্ধ্বগতির প্রভাব থাকবেই। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে এসব পণ্যের দাম কমতে পারে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) রংপুর নগরীর ঈদগাহ মাঠে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, শীতে এবার বিভিন্ন ধরনের শাক-সবজি, এমনকি পেঁয়াজের দামও অনেক কমেছে। তবে যেসব পণ্য আমদানি করতে হয়—বিশেষ করে ডাল, তেল, চিনি—এসব পণ্য গ্লোবাল মার্কেটে যে দামে বিক্রি হচ্ছে, সেই দাম কমার সম্ভাবনার কথা বলা মুশকিল। বিশ্ববাজারে এসব পণ্যের দাম কখনও কমছে আবার কখনও বেড়ে যাচ্ছে। এটা ঠিক হতে আরও সময় লাগবে।
মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির মাধ্যমে আমাদের বিভিন্ন পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, রাজপথে কেউ কাউকে উঠায় দেবে, সেটা সম্ভব না। বিএনপি যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের নির্বাচনে অংশ নিতে হবে। অরাজকতা করে কোনো লাভ হবে না।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, নির্বাচন সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক, এটাই নগরবাসীর আশা। আমিও তাই মনে করি, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক, রংপুরের উন্নয়ন হোক এটাই আমার আশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ