1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সবধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় সরকারপ্রধান বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য নানামুখী ঝুঁকি মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। আমরা সব সময় শান্তির পক্ষে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ব্যাংকে টাকা না থাকার বিষয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে যেকোনো বিবাদ ও মতপার্থক্যের সমাধান চায়। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণ জরুরি।
তিনি বলেন, দেশের ব্যাংকে টাকা না থাকার বিষয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। আপনারা কেউ গুজবে কান দেবেন না।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ