1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিচ্ছেদের জল্পনার মাঝেই প্রথমবার মুখ খুললেন শোয়েব

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

বেশ কিছুদিন ধরে তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠেছে। বেশ কিছু সূত্রের মতে, আলাদা হয়ে গিয়েছেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ডিভোর্সের সমস্ত প্রক্রিয়া সেরে ফেলেছেন ভারত-পাকিস্তানের ক্রীড়াজগতের দুই বিখ্যাত মুখ। এহেন পরিস্থিতিতে প্রথমবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন শোয়েব। বিচ্ছেদের গুঞ্জন শুরু হওয়ার পরে প্রথমবার সানিয়ার সঙ্গে ইনস্টাগ্রামে পোস্টও করলেন পাক ক্রিকেটার। সমস্ত ঘটনার পরে দুই তারকার ভক্তকুল মনে করছেন, যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে একসঙ্গেই রয়েছেন শোয়েব-সানিয়া।
উর্দুফ্লিক্স নামে পাকিস্তানের একটি ওটিটি প্ল্যাটফর্মে শুরু হতে চলেছে ‘দ্য মির্জা মালিক শো’। সেখানেই যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করবেন শোয়েব ও সানিয়া। প্ল্যাটফর্মের তরফে আগেই এই শোয়ের কথা ঘোষণা করা হয়েছিল। শনিবার এই শোয়ের টিজার প্রকাশিত হয়। সেখানে ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্লকে হাসিমুখেই শোয়েবের সঙ্গে দেখা যাচ্ছে। টিজার দেখে বোঝা যাচ্ছে, একাধিক অতিথি আসবেন এই টক শোয়ে। টিজারটি ব্যক্তিগত ইনস্টাগ্রামে পোস্ট করেন শোয়েব। ডিভোর্সের গুঞ্জনের পরে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল শোয়েব-সানিয়াকে। তাৎপর্যপূর্ণ ভাবে এই পোস্টে সানিয়াকে ট্যাগও করেছেন শোয়েব। তবে শোয়ের টিজার পোস্ট করেননি সানিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ