1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় আরও ২৯ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৫২ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জনে।
এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৬ জনে অবস্থান করছে।
রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৫০ জন।
২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ