1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

দীপিকার রূপ দেখে ভক্তদের যেন আর তর সইছে না

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এই ছবির মধ্যে দিয়ে চার বছর পর আবারও পর্দায় ফিরছেন ‘বলিউড বাদশা’। তবে কেবল শাহরুখ নন, দীপিকার ভক্তরাও অধীর অপেক্ষায় সিনেমাটির জন্য। কারণ, এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার হিন্দি সিনেমা করেছেন অভিনেত্রী।
তবে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ নতুন করে উসকে দিয়েছে দীপিকা পাড়ুকোনের একটি স্থিরচিত্র। যে ছবি দেখার পর ভক্তদের আর তর সইছে না।
নতুন বছরের প্রথম মাসে মুক্তি পাবে ‘পাঠান’। এখন চলছে সিনেমার প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে ১২ ডিসেম্বর প্রকাশ পাবে সিনেমার গান ‘বেশরম রং’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘সময় এসে গেছে “বেশরম রং”-এর।’
তিনি জানান, ১২ তারিখ বেলা ১১টায় ইউটিউবে প্রকাশ করা হবে গানটি। গানের পোস্টারে দীপিকার আবেদনময়ী রূপ দেখে ভক্তদের যেন আর তর সইছে না।
গানের একটি স্থিরচিত্রে দীপিকাকে দেখা গেছে সোনালি মনোকিনিতে। পেছনে সমুদ্র রেখে দাঁড়িয়ে আছেন তিনি।
পরিচালক আগেই ঘোষণা দিয়েছিলেন, ডিসেম্বরে সিনেমার দুটি গান প্রকাশ করবেন। তার একটি ‘বেশরম রং’ আসছে সোমবারে। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটিতে আমাদের প্রজন্মের সবচেয়ে বড় দুই তারকাকে উষ্ণ অবতারে দেখা যাবে।’ গানটির শুটিং হয়েছিল স্পেনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ