1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ Time View

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো অসত্য ও অবৈধ কিছু করাই হলো দুর্নীতি। দুর্নীতি বিশ্বের সব দেশের মধ্যে দুরবস্থা তৈরি করেছে। আমরা ২০২২ সালে এসেও বুকে হাত রেখে বলতে পারবো না যে, আমরা কেউ একটাও দুর্নীতি করিনি। এটা থামাতে হবে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সবাইকেই সতর্ক থাকতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়া, নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে ক্লাস নেওয়াও একধরনের দুর্নীতি। এটা থেকে মুক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু উপস্থিত ছিলেন।

এরআগে বাঘা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ