1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বিশ্বকাপে তিন দেশকে শাস্তি দিল ফিফা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ Time View

ড্রেসিং রুমে কসোভোর পতাকা রাখায় শাস্তির মুখে পড়েছে সার্বিয়া। বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দলটিকে। একই সঙ্গে নিয়ম ভাঙায় ক্রোয়েশিয়া ও সৌদি আরবকেও শাস্তি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিং রুমে কসোভোর পতাকা ঝুলানো ছিল। যার মাধ্যতে বোঝানো হয়েছে কসোভো তাদের দেশের অংশ। ফিফা জানায়, এর জন্য সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
কসোভোর ওই পতাকায় সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী হাজরুল্লা চেকু একটি ছবি শেয়ার দেওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ার সমর্থকরা এমন বার্তা দিয়েছিল, যেটা খেলার সঙ্গে মানানসই না।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের অসদাচরণের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় জরিমানা করা হয়েছে সৌদি আরবকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ