1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শরণখোলার দুবলারচর থেকে ৫০ জেলে অপহরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২
  • ১০১ Time View

বাগরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবন সংলগ্ন দুবলারচরের কাছে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ৫০ জেলেকে অপহরণ করেছেন দস্যুরা।

শুক্রবার ভোরে ২০ থেকে ২৫টি ট্রলারে দস্যু রাজু বাহিনীর সদস্যরা ৫০ জেলেকে অপহরণ করেন। এ সময় দস্যুরা ট্রলারের মাছ ও মালামাল লুট করে নিয়ে যান তারা।

অপহৃত জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে, জেলেদের বাড়ি বাগেরহাট, মহিপুর, পাথরঘাটা ও শরণখোলা এলাকায় বলে জানা গেছে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার ট্রলার মালিক আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে মোবাইলের ফোনের মাধ্যমে অপহরণের খবর জানতে পারেন তিনি।

তার ট্রলারসহ ২০/২৫টি ট্রলারে দস্যুরা হামলা চালিয়ে ৫০ জেলেকে অপহরণ করেছেন। ইলিশ মৌসুমের শেষ মুহুর্তে ইলিশ ধরার মৌসুমে এ অপহরণের ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা।

তিনি আরও জানান, দুটি ট্রলার নিয়ে রাজু বাহিনীর দস্যুরা মাছ ধরার সময় ওই ট্রলারে হামলা চালান। এ সময়ে জেলেদের মারপিট করে ট্রলারে থাকা মাছ ও মালামাল লুটপাট করে নিয়ে যান। এ অপহরণের খবরে জেলে পরিবারের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

বাগেরহাট উপকূলীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী জানান, রাজু বাহিনীর সদস্যরা জেলেদের ওপর হামলার খবরে মাছ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি এ জেলেদের উদ্ধারের জন্য সরকারের দৃষ্টি কামনা করছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগী বন কর্মকর্তা ডিএফও মিহির কুমার দো জানান, অপহরণের খবর তিনি শুনেছেন। বিস্তারিত খবর নিয়ে অপহৃত জেলেদের  উদ্ধারের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো  হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ