1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নেয়ার হুঙ্কার নেদারল্যান্ডসের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৬২ Time View

২০১৪ বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস। এবার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের হারিয়ে সেই প্রতিশোধ নিতে মরিয়া ডাচরা।
খোদ নেদারল্যান্ডস কোচ লুইস ভ্যান গল এ হুঙ্কার ছুড়েছেন। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, মেসি এমন একজন ফুটবলার, যে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তবে ২০১৪ বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সে বল স্পর্শ করতে পারেনি। তাকে কড়া মার্কিংয়ে রেখেছিল আমাদের ডিফেন্ডাররা। তবে শেষদিকে পেনাল্টি শুটআউটে আমরা হেরে গিয়েছিলাম। এখন সেটার প্রতিশোধ নিতে চাই আমরা।
আন্তর্জাতিক ফুটবলে টানা ১৫ ম্যাচ হারের স্বাদ না নিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিল নেদারল্যান্ডস। কাতারে পা রেখেও সেই ধারা বজায় রেখেছে তারা। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত কোনো খেলায় হারেনি ডাচরা।
ভ্যান গল মনে করেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বিশ্বকাপে সেটা দেখা যাবে। তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হতে পারি। তবে তা যদি নাও পারি, তবু বলব না, আমরা ব্যর্থ হয়েছি।
এসময় অবসর নেয়ার পরিকল্পনার কথাও জানান ভ্যান গল। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ শেষেই কোচ পদ থেকে ইস্তফা দেবেন বার্সেলোনার সাবেক ট্যাকটিসিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ