1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রাণান্ত চেষ্টা করেও গোল করতে ব্যর্থ বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনি, রোমেলো লুকাকু, এডেন হ্যাজার্ডরা ব্যর্থ! ফলাফল গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। গত ২৪ বছরে যা এবারই প্রথম।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে এই বেলজিয়ামই সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। কোচ রবার্তো মার্টিনেজের অধীন কাটিয়েছে সোনালি সময়। এবারও দায়িত্বের ভার ছিল মার্টিনেজের হাতে। কিন্তু দিন সব সমান যায় না। এক আসর বাদে এবার মুদ্রার উল্টোপিঠ দেখা হয়ে গেল রেড ডেভিলদের।
ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়ামের অবস্থান দুইয়ে। তাতে কোনো লাভ হয়নি। খেলাটা মাঠের। সেখানে ব্যর্থ বেলজিয়াম। দায়ভার নিজের কাঁধে নিলেন কোচ মার্টিনেজ। বলেন, ‘জাতীয় দলের হয়ে এটিই আমার শেষ ম্যাচ। আমরা যদি বলে বিশ্বকাপ জিততাম, তা-ও এটিই শেষ হতো। সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিলাম।’
তবে এমন বিদায় যে চাননি, তা না বললেও চলে। অকপটে বললেন সেটি, ‘বিশ্বকাপে কোনো ম্যাচ জেতা চাট্টিখানি কথা নয়। এমন কিছুর জন্য কেউ প্রস্তুত ছিল না। ক্রোয়েশিয়ার বিপক্ষে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। শেষটা সুন্দর হলো না।’
প্রসঙ্গত, গ্রুপ ‘এফ’- এ কানাডার বিপক্ষে জয় পায় বেলজিয়াম। হারে মরক্কোর সঙ্গে। শেষ ম্যাচে ড্র করে ক্রোয়েশিয়ার সঙ্গে। বাজে বিদায়ঘণ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ