1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিল শিবিরে নতুন করে দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৮২ Time View

চোটাক্রান্ত হয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পরই ছিটকে গেছেন ব্রাজিল দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। তবে এই ম্যাচের আগেই নতুন করে দুঃসংবাদ পেল কোচ তিতের শিবির।
চোট পাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনিশ্চিত ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন জুভেন্টাসের এই লেফটব্যাক। এজন্য ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবেন না সেলেসাওদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকা।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। তার কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট দেখা দিয়েছে। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না।
এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ