1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

সুইজারল্যান্ডকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৬৪ Time View

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্যাসিমিরোরের দুর্দান্ত গোলে জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচের ৮৩ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন ক্যাসিমিরো। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল।
সোমবার রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে মাঠে নামে নেইমারবিহীন ব্রাজিল। শুরু থেকেই আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে গোলের দেখা পাননি ভিনিসিয়ুস-রিচার্লিসনরা। খেলার শুরু থেকেই রক্ষণ সামলানোর দিকে মনোযোগ বেশি সুইজারল্যান্ডের। ফলে আক্রমণ করলেও তা কাজে লাগাতে পারছিল না ব্রাজিল।
ম্যাচের ১৮ মিনিটের মাথায় সুযোগ নষ্টে করেন রিচার্লিচন। পাকুয়েতার ক্রসে পা ছোঁয়াতে পারেননি তিনি। নইলে এ বারের বিশ্বকাপে নিজের ৩ নম্বর গোল করতে পারতেন তিনি।
২৭ মিনিটে বক্সের ডান দিক থেকে ক্রস বাড়ান রাফিনহা। বক্সে অরক্ষিত ছিলেন ভিনিসিয়ুস। সামনে ছিলেন শুধু গোলরক্ষক ইয়ান সোমার। পায়ে বলে সংযোগ ভালো হয়নি ভিনিসিয়ুসের। বল বাঁচিয়ে দেন সোমার।
খেলা চলছিল মূলত সুইজারল্যান্ডের ডিবক্সের আশেপাশে। বারবার আক্রমণেেউঠেও সুইস রক্ষণ ভাঙতে পারেনি ব্রাজিল। ৩০ মিনিটে গোলমুখে শট নিয়েছিলেন রাফিনহা। বক্সের বাইরে থেকে সরাসরি গোলরক্ষকের হাতে শট মারেন তিনি।
৩৫ মিনিটের দিকে খেলায় ফেরার চেষ্টা করে সুইজারল্যান্ড। ডান প্রান্ত ধরে আক্রমণ তুলে আনার চেষ্টা করে তারা। কিন্তু ব্রাজিলের অর্ধে সুইস ফুটবলারের সংখ্যা কম থাকায় আক্রমণ তেমন জোরালো হয়নি।
প্রথমার্ধের শেষের দিকে কর্নার থেকে সুযোগ পায় ব্রাজিল। রাফিনহার ক্রসে গোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু গোল আসেনি। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় সাজঘরে যায় দুদল।
বিরতিতে দলে পরিবর্তন আনেন তিতে। পাকুয়েতাকে তুলে নিয়ে রদ্রিগোকে নামানো হয়। আক্রমণে আরও গতি বাড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। কিন্তু তবুও জমাট সুইস রক্ষণ।
৫৬ মিনিটে আবারও আবার সুযোগ নষ্ট করেন রিচার্লিসন। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢোকেন ভিনিসিয়ুস। ডান পায়ের আউট স্টেপে বল রাখেন তিনি। রিচার্লিসন পা ঠেকাতে পারলেই গোল হতো। কিন্তু পারেননি তিনি।
খেলার ৬৪ মিনিটে সুইজারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন ভিনিসিয়ুস। প্রথমে রেফারি গোল দিলেও পরে ভার প্রযুক্তির সাহায্যে বাতিল হয় সেই গোল। আক্রমণ তৈরি করার সময় অফসাইডে ছিলেন রিচার্লিসন। সেই কারণে গোল বাতিল হয়। নিজে অফসাইডে না থাকলেও সতীর্থের ভুলের খেসারত দিতে হয় ভিনিসিয়ুসকে।

অবশেষে ম্যাচের ৮৩ মিনিরটে গোল করলো ব্রাজিল। বাম প্রান্ত ধরে ভিনিসিয়ুস-রদ্রিগো যুগলবন্দিতে বক্সের মধ্যে বল পান ক্যাসেমিরো। ডান পায়ে জোরালো শট মারেন তিনি। সুইজারল্যান্ডের ডিফেন্ডারের শরীরে লেগে সেই বল জালে জড়িয়ে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক সোমারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ