1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপন ‘নসিব’ দিয়ে ঢাকার সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি রংপুর আদালত ভবনে লিফট সংকট, ৩০ আদালতের জন্য ২ লিফট মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের প্রতিনিধি: জহির উদ্দিন স্বপন ক্রিকেট-ফুটবলে আজকের টিভি সূচি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

আগুন-লাঠি নিয়ে খেলতে এলেই সমুচিত জবাব : কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে সরকার বাধা দেবে না। তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
আজ রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবায়দুল কাদের রাজধানীর নিজ বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।
বিএনপিকে একটি সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি বলেন, কানাডার আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। তাদের রাজনীতি হলো আন্দোলনের নামে জ্বালাও পোড়াও। রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এতো সহজ নয়। মানুষকে ধোকা দেওয়ার সময় শেষ।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে? আপনাদের নেত্রীই বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন আদালত কর্তৃক নিষিদ্ধ। এটা এখন মিউজিয়ামে। তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনও লাভ নেই। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে।
সেতুমন্ত্রী বলেন, কুমিল্লার সমাবেশে কোথায় গেল হাঁকডাক? জনগণের উপস্থিতি ছিল খরা। কোথায় গেলো স্রোত আর ঢল? ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।
পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত লাখো মানুষের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির দুঃশাসন, অপকর্ম, ভোটচুরি, হাওয়া ভবন ও লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু। এ ছাড়া আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ