1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াতে সম্মত মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা: ট্রাম্প ইরানের হামলার পর নিজেদের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক জানাল সৌদি আরব ইরানের হামলা থেকে বাঁচতে মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৭ Time View

কুমিল্লার চান্দিনায় এক সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মোল্লা মোহাম্মদ রিয়াছত উল্লাহসহ (৬০) ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার সকাল ১১টার দিকে বাগুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াছত উল্লাহ চাঁদপুর জেলার মতলব (দক্ষিণ) উপজেলার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মতলব ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক।

অন্য নিহতরা হলেন- তার ভাতিজা শিপন (৩০) ও দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী মাহফুজা (২৮)।

আহতরা হলেন- চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মোস্তফা (২৫), কুমিল্লার আবু তাহেরের  ছেলে পিয়াস (৭) ও নিহত মাহফুজার দত্তক মেয়ে জান্নাতুল ফেরদৌস (২), অপরজনের (পুরুষ) নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা হোমনা পরিবহনের একটি বাস (টাঙ্গাইল- ব-১৮৯) চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যাণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশার যাত্রী মাহফুজা আক্তার মারা যান।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক অপর ২ জনকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ