1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

খাদ্য উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই : প্রাণিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তিনি বলেন,খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি হচ্ছে এ দেশের কৃষকরা। তাদের উন্নয়নে বর্তমান সরকার সার,বীজসহ সব ধরনের কৃষি উপকরণ সহজলভ্য করেছেন, কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।
আজ শনিবার নাজিরপুরে রবিশস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সরকারের বরাদ্দ করা প্রনোদনার সার, বীজ এবং সিডযন্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এদেশের কৃষকদের সুবিধার্থে মাত্র ১০ টাকায় প্রায় ১ কোটি ব্যাংক হিসাব খুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এসব হিসেবে সরাসরি কৃষকের সহায়তার অর্থ চলে যায়। মধ্যস্বত্বভোগীরা এখন আর কৃষকের অর্থে ভাগ বসাতে পারে না। সার সহজলভ্য করতে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হয়।
উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে নির্বাহী অফিসার ডা. সঞ্জিব দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান এবং সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। পরে, তিনি কৃষকের হাতে কৃষি উপকরণ ও সিডড় যন্ত্র তুলে দেন।
উল্লেখ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে গাভী, ছাগল, জাল, হাঁস, মুরগি, ভেড়া এমনকি এসব প্রাণীর খাবার এবং থাকার ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। লাখ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য পাকা ঘর তৈরি করে দিয়ে তাদের বসবাসের জন্য দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ