1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

লজ্জার বিশ্ব রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্বাগতিক কাতার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬২ Time View

বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে সফলভাবেই ম্যাচগুলো আয়োজন করছে কাতার। বিশ্বকাপ আয়োজনে সফল হলেও দেশটির ফুটবল দল মাঠের পারফরম্যান্সে সফলতা পাচ্ছে না। প্রথম ম্যাচে পরাজয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (২৫ নভেম্বর) সেনেগালের বিপক্ষে মাঠে নামবে কাতার। এই ম্যাচ হারলে লজ্জার এক বিশ্ব রেকর্ডে নিজেদের নাম লেখাবে কাতার।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কখনোই কোনো স্বাগতিক দেশ শুরুর দুই ম্যাচ হারেনি। প্রথম ম্যাচ হারার ফলে লজ্জার এই রেকর্ডের সামনে দাঁড়িয়ে কাতার। আজ সেনেগালের কাছে হারলেই বিশ্বের প্রথম দল হবে কাতার, যারা স্বাগতিক দেশ হয়ে শুরুর দুই ম্যাচই হেরেছে। আর তাই লজ্জার এই রেকর্ড এড়াতে ড্র কিংবা জয়ের বিকল্প নেই কাতারের সামনে। কাতারের ‘আল-থুমামা’ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগে কাতারের কোচ ফেলিক্স সানচেজ জানান, ইকুয়েডরের বিপক্ষে তার দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। সেনেগালের বিপক্ষে দল ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন তিনি।
কোচ বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের ওপর যে মানসিক চাপ ছিল, এখন আর সেটা নেই। গত ম্যাচে করা পারফরম্যান্সের চেয়ে যে আমরা ভালো দল, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেনেগালের বিপক্ষে আমরা নতুনভাবে শুরু করতে চাই। নিজেদের সর্বোচ্চটা দিয়ে দর্শকদের সেরা একটা ম্যাচ উপহার দিতে চায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ