1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বুবলীকে নাকফুল আমি দিইনি : শাকিব খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৮০ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন ছিল ২০ নভেম্বর। এবারের জন্মদিনটা বিশেষ ছিল এ নায়িকার জীবনে। জন্মদিন উপলক্ষে তিনি নাকি স্বামীর কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন।
তবে বুবলীকে কোনো উপহারই দেননি বলে জানিয়েছেন শাকিব খান।
এ বিষয়ে এক গণমাধ্যমকে তিনি বলেন, বুবলী ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই— কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি।
দুদিন আগে জন্মদিন উপলক্ষ্যে বুবলী তার ফেসবুক পোস্টে শেহজাদ খান বীরের বাবার কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা জানান। এ উপহার নিয়ে উচ্ছ্বসিত বুবলী। এর পরই বুবলী-শাকিবের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করতে থাকেন যে, তাদের সম্পর্কের টানাপোড়েন শেষ হতে চলেছে।
বুবলী জানান, গত সপ্তাহে উপহার দিয়েছেন শাকিব খান। তবে উপহারটি কী, তা আগে জানতেন না তিনি। খোলার পর যখন হীরের নাকফুল দেখেন, তখন চোখে পানি এসেছিল তার। সেটি হাতে নিয়ে আবেগপ্রবণও হয়েছিলেন। এমনকি এ উপহারকে অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও মনে করেন বলে জানান নায়িকা।
বুবলীকে শাকিবের দেওয়া উপহার নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি সাধারণ পাঠকের মতো তারকাদেরও চোখে পড়ে। এমনকি শাকিব খানের প্রথম ছেলে আব্রাম খান জয়ের মা অপু বিশ্বাসেরও দৃষ্টিগোচর হয়। সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন এ নায়িকা।
মঙ্গলবার অপু বিশ্বাস নিজের ফেসবুক পোস্টে সংবাদের লিংকটি শেয়ার করে ক্যাপশনে খোঁচা মেরে লেখেন— ‘কী যে মজা’। আর এর আগে জুড়ে দিয়েছেন দশটি হাসির ইমোজি, যা নিয়ে মন্তব্যের ঘরে বুবলীকে নিয়ে নানা কথা বলছেন শুভাকাঙ্ক্ষীরা। তবে সেখানে কারও মন্তব্যে সাড়া দেননি অপু বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ