1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

নয় মাস অনেক কষ্ট করেছি : নিপুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৮৪ Time View

অবশেষে সুরাহা হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্ব। নিজের পদ ফিরে পেলেন অভিনেত্রী নিপুণ আক্তার। হাইকোর্টের রায় স্থগিত করে সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।
এই অভিনেত্রী একান্ত আলাপচারিতায় বলেন, ‘রায় ঘোষণার পর এখনও ঘোরের ভিতর আছি। এই ঘোর এখনও আমার কাটেনি। সত্যের জয় হতে সময় লাগে। অবশেষে সত্যের জয় হয়েছে। দীর্ঘ নয়মাস অনেক কষ্ট করেছি।’
নিপুণ আরও জানান, ‘ এই নয় মাসে আমাদের অন্যতম অর্জনের ভিতর উল্লেখযোগ্য, সিলেটে বন্যা দুর্গতদের পাশ দাঁড়িয়েছি। যেটা সবার প্রসংসা পেয়েছে। সেখানে যেয়ে কাজ করা বেশ কঠিন ছিল। সমিতির সবাইকে নিয়ে খুব ভালো করে ইফতার মাহফিল করেছি। কোনো বৈষম্য ছিল না। নিপুণ আরও জানান, আমরা অনেক অসুস্থ শিল্পীকে টাকা দিয়েছি কিন্তু আমরা তা সামনে আনিনি’।
এর আগে গত ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার পরে ফলাফলে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে জয়ী ঘোষণা করা হয়। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন আপিল বোর্ডের কাছে। আপিল বোর্ড এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। সেই প্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি অধিদপ্তর এক চিঠিতে জানায়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আপিল বোর্ড।
গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সংগঠনের সাধারণ সম্পাদক ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ