1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আওয়ামী লীগ বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে : পলক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৬৩ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মৌলিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ কলেজে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ বলেন, একটি দেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা ওই রাষ্ট্রের দায়িত্ব। আজ থেকে ৫০ বছর আগে বিষয়টি অনুধাবন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই দেশ স্বাধীনের পর তিনি পাঁচটি মৌলিক অধিকারকে সংবিধানে লিপিবদ্ধ করেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দীর্ঘদিন দেশের মানুষকে সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
তিনি বলেন, একসময় ২০ বছর আন্দোলন করেও উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। গত ১২ বছরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অ্যাম্বুলেন্স দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আর পথ অনুসরণ করে আমি সিংড়াবাসীকে আমৃত্যু সেবা দিতে চাই। সিংড়া হলো একটি পরিবার। আর আমি এই পরিবারের সেবক হিসেবে আজীবন মানুষের সেবা করতে চাই।
এ সময় অন্যদের মধ্যে আয়োজক আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ ও তার ছেলে সালমান বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ