1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

দেশ থেকে সরকারের কেউ পালাবে না : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫৪ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ থেকে সরকারের কেউ পালাবে না। জনগণই সিদ্ধান্ত নেবে এবং জনগণকে নিয়ে রাজনৈতিকভাবেই যত হুমকি আসুক আমরা মোকাবিলা করবো।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।
‘শেখ হাসিনাকে পালানোর সুযোগ দেওয়া হবে না’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে মতামত জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, তারা (বিএনপি) বলছে সরকারের পতন ঘটাবে, শেখ হাসিনা পালাবার জায়গা পাবে না, পালাবার রাস্তা পাবে না। শেখ হাসিনা কি পালায়? উল্টো দেশে আসে। যখন তত্ত্বাবধায়ক সরকার তাকে আসতে দেবে না, আমরা চাপ দিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে… আমাদের নেত্রী দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুও কোনোদিন এ দেশ থেকে পালিয়ে যাননি।
আব্দুর রাজ্জাক আরও বলেন, প্রতিদিন বলছে শেখ হাসিনা পালাবার রাস্তা পাবে না। কেউ পালাবে না। জনগণই সিদ্ধান্ত নেবে এবং ইনশাআল্লাহ জনগণকে নিয়ে রাজনৈতিকভাবেই যত হুমকি আসুক আমরা সেটা মোকাবিলা করবো।
সরকারের মন্ত্রীরা ১০ ডিসেম্বরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওইদিন দেশে যুদ্ধক্ষেত্র ঘোষণা করেছেন বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, আমরা সরকার। আমাদের দায়িত্ব হলো দেশবাসীকে, সকল শ্রেণিপেশার মানুষের শান্তি নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। দেশের আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল, অনেক দক্ষ। তারা সক্ষমতা অর্জন করেছে, দিয়েছি আমরা। সংখ্যায়ও তারা অনেক বেশি। তারা এটা করবে। তার সাথে আমরা যারা রাজনৈতিক কর্মী বা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের দায়িত্ব সরকারকে সমর্থন করা। সেটিই আমরা বলি।
বিএনপির সমাবেশে লোক ঠেকানোর জন্য সরকার পরিবহন ধর্মঘট করছে বলে অনকেই বলছেন, এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, আমরা তো বলি না। এখন বাসের যারা মালিক, বাসের যারা হরতাল দেয় এগুলো তো প্রাইভেট, ১০০ ভাগ প্রাইভেট। কাজেই তারা হরতাল করলে বা ধর্মঘট করলে তাদের কাছ থেকেই জবাব নিতে হবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ