1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আজ থেকে স্কুলে ভর্তির আবেদন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৭৩ Time View

আগামী বছরের জন্য দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া শেষে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আগামী ১০ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করা হবে।

এর আগে, গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নীতিমালা অনুযায়ী, এবারও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স ন্যূনতম বয়স ৬ বছরের বেশি হতে হবে। প্রথম শ্রেণিতে ৬ বছরের বেশি ধরে অন্যান্য শ্রেণিতে ভর্তির বয়স নির্ধারিত হবে। যেমন ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীর বয়স প্রথম শ্রেণির বয়স হিসেবে আনতে হবে। তবে শিক্ষার্থীর বয়সের উর্দ্ধসীমা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করবে বলেও নীতিমালায় জানানো হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর ভর্তির সর্বোচ্চ বয়স নির্ধারণ করবে।

বিগত বছরের মতো এবারও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন ফি ২০০ টাকা এবং সরকারি স্কুলে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানো হচ্ছে না। এছাড়া ভর্তি নীতিমালার অন্যান্য বিষয় আগের মতোই থাকছে। আগের মতোই থাকছে ভর্তি ফি। সে অনুযায়ী, রাজধানীর এমপিওভুক্ত স্কুলে এবারের ভর্তি ফি পাঁচ হাজার টাকা, নন-এমপিওতে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি মাধ্যমের স্কুলে ১০ হাজার টাকা নেওয়া যাবে। অন্যান্য মেট্রোপলিটন শহরে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না।

ভর্তির আবেদন করার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপের পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে।

আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনের সময় মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ