1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজধানীতে ৩ দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো উদ্বোধন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু ইডিসিএলের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ঢাকা মহানগর আদালতের পিপি আব্দুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো: ঝালকাঠি ২ আসনের বিএনপি প্রার্থী ইলেন ভূট্টো ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ বিএনপি নারীর সম্মান, অধিকার ও ক্ষমতায়নে বিশ্বাসী : সেলিমা রহমান প্রথম গ্র্যামি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ দালাই লামার নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৪৪ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্র। জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের সম্মেলন পেছানো হচ্ছে। তবে ডিসেম্বরেই এই সম্মেলন হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন ২৯ নভেম্বর। তিনি ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বরের বদলে ওই মাসের অন্য কোনোদিন নির্ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি।
সূত্রমতে, শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ৩ ডিসেম্বরের পরে যেকোনও দিন সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে বলেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শ করে নতুন তারিখ নির্ধারণেরও নিদের্শনা দিয়েছেন শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা, কয়েকটি জেলা কমিটির সভাপতি-সম্পাদক এবং কয়েকজন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়টি এখনও কনফার্ম হয়নি। হলেই আমরা আপনাদের জানিয়ে দেবো। আমি এখন একটা মিটিংয়ে থাকায় বেশি কিছু বলতে পারছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ