1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

কৃষকরাই দেশের মানুষের খাদ্য যোগান দেন : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬১ Time View

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, এদেশের কৃষকরা মানুষের খাদ্যের যোগান দেন। কৃষকরা আমাদের জাতি এবং দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
তিনি গতকাল শনিবার বেলা ১১টায় নওগাঁ জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে কৃষকদের ৫ হাজার টাকায় সার কিনতে হয়েছে। সারের জন্য ১৯ জন কৃষককে জীবন দিতে হয়েছিল। বর্তমান সময়ে দেশের প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল দেশে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। সরকার তা শক্ত হাতে প্রতিরোধ করছে। এখন দেশে সারের আর কোন সংকট নাই। সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কেবলমাত্র সারের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করছে। সরকার প্রতি বস্তা সার কিনছে সাড়ে ৬ হাজার টাকায়। আর কৃষক পর্যায়ে বিক্রি করছে ৮শ টাকা থেকে ১১০০ টাকায়।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর উল্লেখ করে তিনি বলেন, দেশে এমন কোন পরিবার নাই যে পরিবার সরকারের কোন না কোন সহযোগিতা পায়না। এক্ষেত্রে তিনি বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, হিজড়া ভাতা, ভিজিডি এবং ভিজিএফ-এর কথা উল্লেখ করেন। বক্তব্য শেষে তিনি ২০২২ -২০২৩ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, খেসারী, চিনা বাদাম, মুগডাল, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মশিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারূন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এবং উপকারভোগি কৃষক মোদাচ্ছের হোসেন।
খাদ্যমন্ত্রী পরে শিশা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত মশিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শরিফা বেগমকে সভাপতি এবং রীনা বেগমকে সাধারন সম্পাদক ঘোষনা করেন।
অপরদিকে তিনি বিকালে গাঙ্গুরিয়া কেজি স্কুলে গাঙ্গুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ