1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

পদ্মা সেতু দিয়ে চলাচলে লজ্জা পাবেন না, ফখরুলকে পরশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৭ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘আপনি বরিশালে পদ্মা দিয়ে যাননি, বিমানে চড়ে গেছেন। পদ্মা সেতু ও শেখ হাসিনার উন্নয়ন ব্যবহারে লজ্জা পাবেন না।’
আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আপনার নেতাকর্মীরা কী শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার থেকে বিরত থেকেছেন? তারা সেটা করেননি, পারেননি। আপনি (ফখরুল) শেখ হাসিনার উন্নয়ন উপেক্ষা করতে পারবেন না।
‘আমি বল‌তে চাই, শেখ হা‌সিনার উন্নয়ন সবার জন্য। শেখ হা‌সিনার উন্নয়ন ব্যবহার কর‌তে আপনারা বাধ‌্য। সড়কপ‌থে এক্সপ্রেসওয়ে বা ছয় লেনের সড়কে গে‌লে সেটাও শেখ হা‌সিনার উন্নয়ন। শেখ হা‌সিনার উন্নয়ন ছাড়া আর কিছু নেই’ বলেন শেখ পরশ।
যুবলী‌গের চেয়ারম্যান ব‌লেন, ‘আমাদের মাথা‌পিছু আয় এখন ২৮০০ ডলা‌রেরও বে‌শি। দে‌শের অর্থনীতি ভার‌তের চেয়েও ভা‌লো। বাংলাদেশের অর্থনীতিকে বলা হচ্ছে, এশিয়ান টাইগার। এটা আমরা বলছি না, বিশ্ব অর্থনীতিবিদরা বলছেন।’
পরশ বলেন, ‘বর্তমানে বৈশ্বিক মন্দা চলছে। এ পরিস্থিতিতে সব‌কিছুর দাম বে‌ড়ে‌ছে। সবার কষ্ট হ‌চ্ছে। ত‌বে বৈ‌শ্বিক মন্দার কার‌ণে এ সমস্যা। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে আমরা খুব শিগগির এ সমস্যা কা‌টি‌য়ে উঠ‌বো।’
মহাসমাবেশ থেকে তিনটি দাবি তুলে ধরেন যুবলীগ চেয়ারম্যান। তিনি বলেন, ‘পারস্পরিক দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কাছে সরকারের উন্নয়ন এবং বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড তুলে ধরতে হবে। আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল যেন ক্ষমতায় না আসতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ