1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অবশেষে অনুমতি মিললো, ১৮ নভেম্বর ঢাকায় আসছেন নোরা ফাতেহি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৭৭ Time View

সব জল্পনা-কল্পনার পর অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয় শিল্পীর আগমনের অনুমতি দিয়েছে, যা ‘বাংলাদেশে নারী ক্ষমতায়ন’ শীর্ষক গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের একটি ডকুমেন্টারি শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য আবেদন করেছিল উইমেন লিডারশিপ করপোরেশন।

এ বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া বলেন, নোরা ফাতেহি আমাদের একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন। আমাদের একটি অনুষ্ঠান আছে সেটিতে তিনি থাকবেন। মূলত মন্ত্রণালয়ের কাছে সেভাবেই আমরা অনুমতি চেয়েছি। মন্ত্রণালয় আমাদের সেভাবেই অনুমতি দিয়েছে। ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে আমাদের অনুষ্ঠানটি যথা সময়ে হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এর বাইরে কোন অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারবেন না।

এর আগে নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সকল প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ