1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

আইসিসির কাছে দুই ইস্যু নিয়ে অভিযোগ জানাবে বিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫০ Time View

ভেজা মাঠে খেলতে বাধ্য করা এবং বিরাট কোহলির ‘ফেক ফিল্ডিংয়ের’ কারণে পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে অভিযোগ করে বিষয় দুটি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য দেন। তিনি বলেন, ‘ফেক ফিল্ডিং’ ও ভেজা মাঠে খেলতে বাধ্য করায় আইসিসির কাছে অভিযোগ করা হবে।
গতকাল বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৩তম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৪ রান করে ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ৭ ওভারে ৬৬ রান তুলে টাইগাররা। এমন পরিস্থিতিতে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু বাধা হয়ে নেমে আসে বৃষ্টি।
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বৃষ্টির সময়ে বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৯ রান। সে অনুযায়ী তখন ১৭ রানে এগিয়ে ছিল টাইগাররা। ওই পরিস্থিতিতে খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে জিতত বাংলাদেশ।
বৃষ্টির পর খেলা যখন পুনরায় শুরু হয়, তখন বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ পর্যন্ত মাত্র ৫ রানে হেরে যায় বাংলাদেশ।
খেলা শেষে বাংলাদেশ দলের আফসোস, বিরাট কোহলির ফেক থ্রোর কারণে তারা প্রাপ্য ৫ রান পায়নি।
বৃষ্টির আগে বাংলাদেশের ইনিংস চলাকালীন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ফেক থ্রোটি করেছিলেন। বল হাতে না নিয়েই থ্রো করার ভঙ্গি করেন। আম্পায়ার বিষয়টি খেয়াল না করায় পেনাল্টি হিসেবে বাড়তি ৫ রান পায়নি টাইগাররা। এটি নিয়ে ম্যাচ শেষে আক্ষেপ করেছেন নুরুল হাসান সোহান।
সোহান গণমাধ্যমকে বলেন, মাঠ যে ভেজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেনচুয়ালি আমার কাছে মনে হয় যে, যখন আমরা কথা বলি… একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটি আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটিও আসেনি।
বৃষ্টি বিরতিতে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও আম্পায়ারদের সঙ্গে গিয়ে কথা বলেন এটি নিয়ে। আম্পায়াররা তখনো বলেন, তারা এ রকম কিছু দেখেননি। পরে ফেসবুকে ভাইরাল হওয়ায় ভিডিও ক্লিপে ফেক থ্রো করতে দেখা গেছে।
এই বিষয়টি ছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন অধিনায়ক সাকিব আল হাসান। এই দুই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ