1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘প্রশ্নপত্র ফাঁসকে জঙ্গি ধরার মতো কভারেজ দেওয়া হচ্ছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৬ Time View

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সাংবাদিকরা এমনভাবে হাইলাইট করছেন, যেন মনে হচ্ছে বড় জঙ্গি ধরা হয়েছে। বিষয়টিকে জঙ্গি ধরার মতো গুরুত্ব দিয়ে কভারেজ দেওয়া হচ্ছে।
আজ বুধবার (২ নভেম্বর) বনানী শেরাটন হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে মাহবুব আলী বলেন, ড্রাইভারদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি আপনারা এমন হাইলাইট করছেন, যেন মনে হচ্ছে বড় জঙ্গি ধরা হয়েছে। এমনভাবেই আপনারা কভারেজ দিয়েছেন।
তিনি বলেন, বিমানের কার্গো আনলোডের জন্য ড্রাইভার কিন্তু খুবই জরুরি। লোক না থাকলে বিমান বসে থাকবে। তাই ড্রাইভার দ্রুত নিয়োগ দিয়ে, কার্যক্রম পরিচালনা করা জরুরি। তারপরও আমরা নিয়োগ পরীক্ষা স্থগিত করেছি।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘদিন সাংহাই থেকে মাল ডেলিভারি হচ্ছিল না। সেই মালামাল এসে পৌঁছেছে। এসব মাল আনলোডসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে দ্রুত লোক নিয়োগ করা দরকার। তবুও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ