1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

বাংলাদেশকে খুব ভালো দল বলেই সমীহ করছেন দ্রাবিড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫২ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, বাকি দুই ম্যাচে ভারত বা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেটা আপসেট হিসেবেই গণ্য হবে।
সাকিব বলেন, ‘পরবর্তী লক্ষ্য দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুইটা ম্যাচের কোনোটা যদি জিততে পারি সেটা আপসেট হিসেবেই গণ্য হবে। সেই আপসেট টা যদি করতে পারি আমরা খুশি হবো। না করতে পারলেও অবশ্য খুব বেশি কিছু বলার নেই। কাগজে কলমের কথা ভাবলে দুই দলই আমাদের চেয়ে বেশ ভালো।’
তবে সাকিবের এমন ভাবনার সাথে একমত নন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশকে খুব ভালো দল বলেই সমীহ করছেন তিনি। চলমান বিশ্বকাপে যে কোনো কিছু হতে পারে বলে মনে করিয়ে দিলেন কিংবদন্তি সাবেক এই ক্রিকেটার।
দ্রাবিড় বলেন, ‘আমরা তাদেরকে অনেক সম্মান করি। তারা খুবই ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যে আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে যেমন, এমন উদাহরণ বেশ কয়েকটা আছে এবারের আসরে।’
দ্রাবিড় যোগ করেন, ‘ফ্যাক্ট হচ্ছে, এটা অনেক সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে জয়-পরাজয়ের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে ১২-১৫ রানের হয় যা কেবল ২ টা হিটের দূরত্ব! এটা এমন এক ফরম্যাট যেখানে বলা মুশকিল কারা পরিষ্কারভাবে ফেভারিট। তাছাড়া কন্ডিশন দুই দলের মধ্যে প্লেয়িং ফিল্ডে সাম্যতা এনেছে ভালোভাবেই। বাউন্ডারি বেশ বড়, উপমহাদেশে যেই শটে আপনি ছক্কা পেতে পারেন সেই শটে এখানে আউট হতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় আনলে আবহাওয়া বাদে এই টুর্নামেন্ট দারুণ হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ