1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

হ্যালোইনে ক্যাটরিনার ‘হার্লি কুইন’ সাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৭৬ Time View

সামনেই মুক্তি পাচ্ছে ক্যাটরিনার নতুন সিনেমা ‘ফোন ভূত’। সেটির প্রচারে ভীষণ ব্যস্ত নায়িকা। এর ফাঁকেই সময় বের করে হ্যালোইনের জন্য নিজেকে সাজালেন তিনি। পরনে গোলাপি টি-শার্ট, কালো স্ট্রাইপড ডেনিম শর্ট, স্বচ্ছ জ্যাকেটে ক্যাটরিনাকে দেখে চেনা দায়। হার্লি কুইনের মতোই— চুল রাঙিয়েছেন লাল-নীল রঙে, চোখেও সেই রঙের শ্যাডো আর গলায় বেশ কয়েকটি নেকলেস। হাতে একটি লাঠি।
প্রতি বছর অক্টোবর মাসের শেষ দিনে মৃতদের স্মরণে পালিত হয় হ্যালোইন। এখন ভারতীয়রাও এই উৎসব পালন করেন। প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মাদের উৎসর্গ করেই এই সেলিব্রেশন।
এদিন মারগোট রবি-র ‘হার্লি কুইন’ চরিত্রটি ফুটিয়ে তোলেন ক্যাটরিনা। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ সিনেমার এই জনপ্রিয় চরিত্রের আদলে সেজে অনুরাগীদের সঙ্গে হ্যালোইনের আনন্দ ভাগ করে নিলেন তিনি। অভিনেত্রীর এই রূপ দেখে নেটপাড়ায় প্রশংসার বন্যা। একজন লেখেন, ‘আমার দেখা সেরা হার্লি কুইন’। অপর একজন লেখেন, “হার্লি কুইন’ তো ক্যাটরিনা। এবার ‘জোকার’ হিসাবে ভিকিকে দেখবার অপেক্ষা”।
ডিসি কমিকসের কুখ্যাত জোকারের সাইডকিক হিসেবে বিশেষভাবে সুপরিচিত হার্লি কুইন। ২০১৬ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’ ছাড়া অন্যকোনো মোশন পিকচারে আগে হার্লি কুইনের দেখা মেলেনি। তবে টিভির পর্দায় মিয়া সারা হার্লি কুইন হিসেবে ধরা দিয়েছেন।
প্রসঙ্গত, ‘ফোন ভূত’-এ সুন্দরী ভূতের চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। পরিচালক অমর কৌশিকের এই সিনেমাতে ক্যাটের সহ-অভিনেতা হিসাবে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ