1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মতিঝিলে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে নটর ডেম কলেজসংলগ্ন সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকাসহ আশপাশে যান চলাচল বন্ধ হয়ে আছে।

পুলিশ জানিয়েছে, অলি অ্যাপারেলস গার্মেন্টস বন্ধের প্রতিবাদে ও বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন। মতিঝিল ও কমলাপুরে চলছে এই অবস্থান।

কর্মচঞ্চল এমন দিনে শ্রমিকদের কর্মসূচিতে ওই এলাকার পাশাপাশি আশপাশের এলাকায়ও দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে যানজটে।

মালিকপক্ষ, শ্রমিক ও বিজিএমইএর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।

মতিঝিল ট্রাফিক জোনের সহকারী কমিশনার এস এম বজলুর রশিদ বলেন, ‘যানজট কমিয়ে রাখতে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন দেয়া হচ্ছে। যানজট অন্য এলাকায়ও ছড়িয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ