1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিশ্বব্যাপী শরণার্থী ও বাস্তুচ্যুতের সংখ্যা বাড়ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৬৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ্বব্যাপী নানা ধরনের আন্তঃরাষ্ট্রীয় ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জটিলতা নজিরবিহীন রূপ ধারণ করেছে। এসব দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের দুর্দশা বেড়েছে। বিশ্বব্যাপী শরণার্থী ও বাস্তুচ্যুতের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে আন্তর্জাতিক শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত ৫ দিনব্যাপী সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব শান্তি ও মানবতা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস, গণহত্যা ও শোষণের তিক্ত অভিজ্ঞতা সব সময়েই আমাদের মানবাধিকারের পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সামরিক উপদেষ্টা, জাতিসংঘের ভারপ্রাপ্ত পুলিশ উপদেষ্টা, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতগণ, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অনুষদবৃন্দ, আইএপিটিসি’র সদস্যভুক্ত অর্ধশতাধিক দেশের প্রায় ২০০ বিদেশি প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠছে। এই পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি প্রকৃতি মূল্যায়ন ও তা মোকাবেলায় ভবিষ্যত করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়ন আইএপিটিসির মূল উদ্দেশ্য।
আইএপিটিসি শান্তিরক্ষী অপারেশন, প্রশিক্ষণ ও গবেষণার সঙ্গে জড়িত নীতিনির্ধারক, গবেষক, শান্তিরক্ষী, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের ও প্রতিষ্ঠানসমূহের একটি অনন্য প্লাটফর্ম।
কানাডার পিয়ারসন পিসকিপিং সেন্টারে ১৯৯৫ সালে ২ জুলাই এই সংস্থার কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৯০টি বিভিন্ন কেন্দ্র প্রতিষ্ঠান, সংস্থা আইএপিটিসিতে অংশগ্রহণ করেছে। আইএপিটিসিতে বর্তমানে ২৬৭টি সদস্য প্রতিষ্ঠান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ