1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

করোনা : বিশ্বজুড়ে আরও ৪১০ মৃত্যু, শনাক্ত পৌনে ২ লাখ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৭৪ Time View

মহামারি করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এসময়ে ৪১০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন এক লাখ ৭১ হাজার ১৪৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ২৮৫ জনে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা তাইওয়ানে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে রাশিয়া, জাপান, মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।
সোমবার (৩১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৪২ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২২ লাখ ৭৩ হাজার ২৫১ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৬ হাজার ৬৩৬ জন।
তাইওয়ানে করোনায় একদিনে মারা গেছেন ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৭৬ লাখ ৯০ হাজার ১১০ জন এবং মারা গেছেন ১২ হাজার ৭৭২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ১০৪ জন।
একদিনে ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৫৬ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৬১৭ জন এবং ১ লাখ ৫৬ হাজার ৮৩২ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৬৯৬ জন সংক্রমিত এবং ১০ লাখ ৯৫ হাজার ২০৪ জন মারা গেছেন।
সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন। অন্যদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৬৬৩ জন এবং ৬ লাখ ৮৮ হাজার ১৫৫ জন মারা গেছেন।
একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। এছাড়া ইন্দোনেশিয়ায় একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ