1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ডি ব্রুইনের গোলে ম্যান সিটির জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৬ Time View

অসুস্থতার কারণে লেস্টার সিটির বিপক্ষে শেষ পর্যন্ত আর মাঠেই নামানো যায়নি আর্লিং হালান্ডকে। তাকে ছাড়াই ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে।
হালান্ডকে ছাড়া খেলতে নেমে জয় পেতে মোটামুটি কষ্টই করতে হলো পেপ গার্দিওলার দলকে। কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানসিটি।
ম্যাচের ৪৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া কেভিন ডি ব্রুইনের চোখধাঁধানো ফ্রি-কিক থেকে করা গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় গার্দিওলার দলের। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। পরের ম্যাচ খেললে আবারও গানাররা শীর্ষে উঠে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ